ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ৭/১০/২০২৬, ১২:৩১:২৮ AM

আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (৫১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (৫১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রে জানতে পারে, আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন।এ তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার আবু সাইমের সার্বিক নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর থানা, আটোয়ারী থানা ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। পাশাপাশি কুইক রেসপন্স টিমকে অভিযানে যুক্ত করা হয়।

পরে পঞ্চগড়ের আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা নম্বর-১২, তারিখ ১০ নভেম্বর ২০২৪; জিআর নম্বর-৪২১/২৪ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. এনায়েত কবির এবং সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তারা জানান, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।